ছাত্রজীবনে ‘ফেইল’ মানেই কি সব শেষ? কোনোভাবেই হতাশ হওয়া যাবে না।
আমরা অনেকেই ভাবি ছাত্রজীবনে ফেল মানে সব শেষ, সব আশা আকাঙ্ক্ষার পত্ন হয়ে যায়। আসলে কি তাই ? আমার সহজ উত্তর " না " । এটা নিত্তান্তই একটি ভুল ধারনা। ব্যরথতা সবার জীবনেই আসতে পারে, তাই বলে হতাশ হয়ে সাম্নের দিন গুলোকে নষ্ট করার কোন মানেই হয় না। পড়াশুনায় সবাই যে ভালো হবে বা ভালো ফলাফল করবে এমনটা কিন্তু কখনোই হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমিও এমন সময়ের সম্মুখীন হয়েছি। তাই বলে হতাশ হয়ে জীবনে চলার পথের দিক পরিবর্তন করি নাই, বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা আপনাকে ব্যর্থতা কাটিয়ে উঠতে সহায়তা করবে ।
নিজের উপর আত্মবিশ্বাস বহাল রাখাঃ,
আমরা খুব সহযেই হার মেনে যাই। ব্যর্থতার সম্মুখীন
হতে আমরা ভয় পই, আর সেই কারনে
আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের মধ্যে এমন ধরনের চিন্তা ভাবনা আসে
যেন মনে হয় আমাদের দিয়ে আর কোন সাফল্য আসবে না। আসলেই আসবে না, আসবে
কীভাবে ? আমরা তো হার মেনেই নিয়েছি, আমরা যদি
আমাদের আত্মবিশ্বাস কে এভাবে হারিয়ে ফেলি তাহলে কোন কাজেই কখনো সাফল্যের মুখ দর্শন
করতে পারবো না।
স্বপ্ন দেখতে শিখুন এবং তার জন্য
কঠোর পরিশ্রম করুনঃ,
জীবনে ব্যর্থতা আসা একটি নিত্তান্ত ব্যপার, এটা
নিয়ে মন খারাপ করার কছু নেই। বরং আপনি ঐ ব্যর্থতা থেকে কতটা শিখতে পেরেছেন সেটাই
মূল ভাবনার বিষয়। অতিতের ব্যর্থতার কথা ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে
শিখুন। শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নের প্রয়াস চালিয়ে যেতে হবে যতক্ষণ না
সাফল্য আসবে। তখন শুধু একটি কথাই মাথায় রাখবেন যে অতিতের পুনরাবৃত্তি হতে দেওয়া
যাবে না। আর সেই জন্য করতে হবে কঠোর পরিশ্রম বাস্তবেই কিন্তু তুমি জান না যে জীবনে
সামনের দিকে তোমার জন্য কি রাখা আছে। তাই তোমার কাজ হবে লক্ষ্য ঠিক রেখে নিরলস
পরিশ্রম করে যাওয়া।

Comments
Post a Comment