সবার আগে বিশ্বাস করুন, জীবনের সব প্রতিকূলতাকে জয় করে ছিনিয়ে নিয়ে আসুন সাফল্য,,,,,




Everyone has a special skill” ,,, ভেবে দেখুন জীবনে যদি সব সময় সব পরিস্থিতি আপনার অনুকূলে থাকতো তাহলে কি কোনদিনও আপনি প্রাপ্তির আনন্দ কি হয় সেটা বুঝতে পারতেন? যেকোন সফলতা অর্জনের আনন্দ তখনই দ্বিগুণ হয় যখন সেটাকে অর্জন করতে আপনাকে সমস্ত কিছুর উপরে গিয়ে লড়তে হয়। আপনি যদি আপনার চিন্তা শক্তি স্থির আর অটুট রাখেন তাহলে যেকোন প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আপনি সফল হতে পারবেন। আর আপনি যদি জীবন যুদ্ধে লড়তে গিয়ে বিরূপ পরিস্থিতি দেখে ভেঙ্গে পড়েন তাহলে এই লিখাটি আপনার জন্য।
যখনই কোন কাজের ক্ষেত্রে বা জীবনের কোন সময়ে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হন তাহলে একবার ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন সত্যি কি আপনি আপনার চারপাশের পরিস্থিতির মধ্যে এতোটাই আটকে গেছেন যে বের হতে পারছেন না। আপনার চিন্তাশক্তি যদি ঠিক থাকে আর আপনার লক্ষ্য যদি স্থির থাকে আপনাকে আটকে রাখতে পারে এমন কোন কিছুই নেই। আপনি কেবল নিজেকে সঠিক অবস্থানে ধরে রাখুন।
মনে প্রাণে বিশ্বাস করুন যে সবার মধ্যেই অপ্রতিরোধ্য ক্ষমতা থাকে। আমরা শুধু সেই ক্ষমতা ঠিকঠাক চিনতে পারিনা এই যা। তাই যদি কোন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন তাহলে একবার চোখ বন্ধ করে মন থেকে ভাবুন। খুঁজে বের করুন এমন কোন ঘটনা বা জীবনের এমন কোন অভিজ্ঞতার কথা যা আপনাকে সব সময় অনুপ্রেরণা দেয়।
আপনি একবার যদি মনের দিক থেকে নিজেকে ছোট করে ভাবেন বা নিজের দক্ষতা সম্পর্কে নিজের কাছেই সন্দিহান হয়ে পড়েন তবে সফলতা অর্জন করা মুশকিল হয়ে পড়বে। কেবল মন্ত্রের মতো মনে মনে জপ করতে থাকুন আপনি পারবেন, আপনার সে যোগ্যতা আছে।  আপনার সফলতার পথে আর কোন প্রতিবন্ধকতা বড় হয়ে দাড়াতে পারবে না।
হ্যাঁ এটা সত্যি যে কিছু কিছু মানুষ যেকোন কাজে সফল হওয়ার অসাধারণ ক্ষমতা নিয়েই জন্মায়। তাই বলে বাকী যে মানুষগুলো সেই অসাধারণ ক্ষমতা প্রাপ্তি করে নি তারা কি জীবনে পিছিয়েই থাকবে? অবশ্যই না। হিসেব করলে দেখা যাবে পৃথিবীতে সাধারণ মানুষের সংখ্যা ই বেশি যারা নিজের কাজের যোগ্যতাই জীবনে সফলতা অর্জন করেছে। আপনিও সেই সব মানুষের খাতায় নাম লেখাতে পারেন যদি আপনার মনে সফল হওয়ার ইচ্ছা দৃঢ় থাকে।
সফলতার পথে যাত্রা করলে সেই পথে বাধা বিপত্তি আসবেই, সাথে আপনি হয়তো বার বার হারতে ও পারেন। আপনি যতবার হারবেন আপনার জেতার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে।


Comments

Popular posts from this blog

ছাত্রজীবনে ‘ফেইল’ মানেই কি সব শেষ? কোনোভাবেই হতাশ হওয়া যাবে না।

Don't Assume Employees Can't Handle Tough Decisions

Every Team Needs a 'Code of Honor'